হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।

র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।